""মায়ের কোলে একটি গাছ""- বন মন্ত্রীর আবেদন গাছ লাগানোর জন্য
নিউজহান্ট এডমিন
প্রধান সম্পাদক
দুপুর ১:৪৪
২৩৯
২ মিনিট পড়ুন
শেয়ার:
ছবি: ""মায়ের কোলে একটি গাছ""- বন মন্ত্রীর আবেদন গাছ লাগানোর জন্য (প্রতীকী ছবি)
দুর্গাপুর, ১৬ জুলাই: রাজ্যের বিভিন্ন জেলার শিল্পতালুক গুলিতে এবং শহরাঞ্চলগুলিতে উদ্বেগজনক ভাবে বাড়ছে দূষণের মাত্রা। চলতি অরণ্য সপ্তাহে তাই নতুন সরকারের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরে সুর মিলিয়ে স্লোগান দেওয়া হয়েছে ""মায়ের কোলে একটি গাছ""।প্রথমে ঠিক হয়েছিল"" মায়ের নামে একটি গাছ ""লাগানোর পরিকল্পনার কথা। পরে তা পরিবর্তিত হয়ে প্রধানমন্ত্রীর কথায় মায়ের কোলে একটি গাছ স্লোগান উঠেছে দেশজুড়ে। বৃহস্পতিবার দুর্গাপুরে একটি দুর্গোৎসবের খুঁটি পূজার আয়োজনে উপস্থিত থেকে এমন কথায় জানালেন রাজ্যের বনমন্ত্রী দিবাকর ঘরামি। তিনি আরও বলেন,""চলতি সপ্তাহের ১৪ তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গাছ লাগিয়ে চলতি বছরের অরণ্য সপ্তাহ উদযাপন শুরু করেছেন। আমি এখন প্রতিদিন কোন কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার আগে একটি করে গাছ লাগাচ্ছি। বনাঞ্চল বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন মায়ের কোলে একটি গাছ প্রকল্পের কথা। তবে শুধু গাছ লাগিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেই নিজের দায়িত্ব শেষ নয়। যত্ন নিয়ে সেই গাছটিকে বড় করে তোলাটাই আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত। আমাদেরকে বাঁচতে এবং আগামীতে বাঁচাতে গাছের বিকল্প কিছু নেই। তাই আমি সবার কাছে অনুরোধ রাখছি একটি করে গাছ লাগান এবং যত্ন নিয়ে তার বৃদ্ধি ঘটান।""দুর্গাপুর সহ বিভিন্ন শিল্পতালুকে যেভাবে দূষণের মাত্রা দিন প্রতিদিন বাড়ছে তাতে করে উদ্বেগ বাড়ছে শিল্পাঞ্চল বাসীর। বনমন্ত্রীর কথায়, ""আগে যে সরকার গুলি কাজ করে গেছেন তারা গুরুত্ব সহকারে বনাঞ্চল বৃদ্ধির উপর জোর দেননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারংবার বনাঞ্চল বৃদ্ধির কথা বলেছেন। বনদপ্তর এর পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বনাঞ্চল বৃদ্ধির জন্য। ""