দুর্গাপুর,২৮ জুন: তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য "" দাপুটে""রমেন মণ্ডলের গোডাউনে ধারালো অস্ত্র মজুত রাখার অভিযোগ। রবিবার রাতে তীব্র উত্তেজনা ছড়াল কাঁকসার গোপালপুর উত্তরপাড়ায়। অভিযোগ, গোপন সূত্রে খবর পেয়ে বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা গোডাউনে হানা দেন। এরপর গোডাউন ভেঙে ভিতরে ঢুকতেই একের পর এক ধারালো কাটারি, লাঠি এবং তৃণমূল কংগ্রেসের পতাকা,ব্যানার,পোষ্টার সহ বিভিন্ন সামগ্রী দেখতে পায়। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে রমেন মণ্ডল এলাকায় ব্যাপক দাপট দেখিয়ে গোটা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবৈধ বোল্ডার পাচার এবং একাধিক অবৈধ লোহার কাঁটা চালানোর অভিযোগ রয়েছে। সেই সব কাঁটা থেকেই নানা ধরনের বেআইনি কর্মকাণ্ড চলত বলেও অভিযোগ এলাকাবাসীর।স্থানীয়দের আরও দাবি, রমেন মণ্ডলের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ উঠেছে এবং সে ইতিপূর্বে গ্রেপ্তারও হয়েছিল। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সে গা-ঢাকা দিয়েছেন বলেও অভিযোগ। রবিবারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশকে ইতিমধ্যেই জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
কাঁকসায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যের গোডাউনে মজুদ ধারালো অস্ত্র
ছবি: কাঁকসায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্যের গোডাউনে মজুদ ধারালো অস্ত্র (প্রতীকী ছবি)