দুর্গাপুর: অবশেষে দুর্গাপুরের সিটি সেন্টারের নগর নিগম মোড় থেকে সরিয়ে ফেলা হলো ‘বিশ্ব বাংলা’র লোগো। সোমবার দুপুরে ক্রেনের সাহায্যে প্রশাসনের উপস্থিতিতে লোগোটি খুলে নেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই প্রশ্ন উঠছিল, এখনও কেন গুরুত্বপূর্ণ মোড়ে ‘বিশ্ব বাংলা’র লোগো বহাল রয়েছে? শাসক দলের একাংশের দাবি ছিল, সরকার বদলালেও পূর্বতন তৃণমূল সরকারের প্রতীকী চিহ্ন সরানো হয়নি। সেই বিতর্কেরই সোমবার কার্যত ইতি টানা হলো।বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “বিশ্ব বাংলার নাম করে প্রাক্তন তৃণমূল সরকার অশোক স্তম্ভকে সরিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলা এগোচ্ছে। আবার অশোক স্তম্ভ তার যথাযথ মর্যাদা ফিরে পাচ্ছে। সেই কারণেই বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলা হচ্ছে।”

বিজ্ঞাপন