দুর্গাপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে একের পর এক ডিম ছুঁড়ে ও জুতোর মালা পরিয়ে তীব্র প্রতিবাদ জানাল বিজেপির কর্মী-সমর্থকরা। সোমবার দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের সামনের রাস্তায় এই বিক্ষোভ কর্মসূচির করে বিজেপি।

বিজ্ঞাপন

বিজেপির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০৩১ সালে বিজেপি ক্ষমতা থেকে চলে গেলে রাজ্যের বিজেপির সমস্ত কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হবে। উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরানো হয় এবং একের পর এক ডিম ফাটানো হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, এই ধরনের বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে অশান্ত করে তুলছে বলেও অভিযোগ করেন তাঁরা। বিজেপির ওবিসি মোর্চার জেলা সম্পাদক স্বাধীন রায় বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উস্কানিমূলক কথাবার্তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তাই তাঁর ছবিতে ডিম নিক্ষেপ করেছি এবং জুতোর মালা পরিয়ে প্রতীকী বিক্ষোভ দেখিয়েছি। আগামী দিনেও যদি এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করা হয়, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।"