দুর্গাপুর, ১৭ নভেম্বর : উড়িষ্যা থেকে পুলিশকে চকমা দিতে গাড়ির ভেতরে আ্যন্টি চেম্বারে ২০০ কেজি গাঁজা নিয়ে এসে দুর্গাপুরের অন্ডালে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের হাতে পাকড়াও। বাজেয়াপ্ত ২০০ কেজি গাঁজা, গ্রেপ্তার দুজন কুখ্যাত গাঁজা ব্যবসায়ী। 

মাদক পাচারের বিরুদ্ধে এক বড় অভিযানে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (ডিটেক্টিভ ডিপার্টমেন্ট) একটি দল ১৭.১১.২০২৬ তারিখে অণ্ডাল থানা এলাকায় তল্লাশি অভিযান চালায়।অভিযান চলাকালীন দু'জনকে আটক করা হয়েছে এবং আনুমানিক ২০০ কেজি গাঁজা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি ১টি বোলেরো পিক-আপ ভ্যান, কিছু নগদ টাকা এবং ৩টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে,

বিজ্ঞাপন

এই মাদকের চালানটি ওড়িশা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং আসানসোল সহ রাস্তার ধারের অন্যান্য জায়গায় সরবরাহের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং এর পেছনে থাকা বৃহত্তর পাচারচক্র ও জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।তবে এই গাঁজা প্রাথমিকভাবে গাড়িতে উপর থেকে দেখে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। গাড়িতে একটি অ্যান্টি চেম্বার তৈরি করা হয়েছিল। গাড়ির ডালার নিচে সব ফুট চৌবাচ্চার মত একটি অ্যান্টি চেম্বারে ধরে ধরে সাজানো ছিল গাঁজার প্যাকেট। ওপরে লোহার একটি চাদর দেওয়া চাপা ছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা সেই চাদর তুলতেই তাদের চক্ষু চড়ক গাছ। বিপুল পরিমাণ গাঁজা সেই অ্যান্টি চেম্বারে রাখা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তা বলেন, ""মাদক পাচার এবং অবৈধ নেশাদ্রব্যের কারবারের বিরুদ্ধে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (ADPC) এই নিরলস অভিযান অব্যাহত থাকবে।""