দুর্গাপুরে এবারের দুর্গোৎসবে আগামী ১৪ তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এসে উপস্থিত হওয়ার কথা। দুর্গাপুরের মোট চারটি পুজোর উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু আপাতত সেই পুজো উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন না বলে জানানো হয়েছে। বিশেষ কারণে তা বাতিল হয়েছে।

বিজ্ঞাপন

দুর্গাপুরে ট্রাংক রোড ময়দানে মেগা বাজেটের অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি পূজা উদ্বোধন সহ দুর্গাপুরের বি-জোন ভারতী রোড সার্বজনীন দুর্গোৎসব, অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এবং ফুল ঝড় সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিন্তু সেই সমস্ত পুজোগুলির স্বশরীরে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীর উদ্বোধন না করার কথা জানানো হয় পুজো উদ্যোক্তাদের।

 

দুর্গাপুরের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ""আমিও শুনলাম মুখ্যমন্ত্রীর দুর্গাপুরে ১৪ তারিখ যে পুজো গুলির উদ্বোধনে আসার কথা ছিল তাতে তুমি আসতে পারছেন না বিশেষ কারণে।"" দুর্গাপুরবাসী অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রীর দুর্গাপুরে আগমনের জন্য। কিছুটা হলেও ছন্দপতন ঘটলো। মুখ্যমন্ত্রীর হাত ধরে যে সমস্ত পুজো গুলির উদ্বোধন হওয়ার কথা সেই সমস্ত উদ্যোক্তাদের মন ভারাক্রান্ত হলো।।