SBSTC তে ব্যাপক দুর্নীতি করেছে সুভাষ মন্ডল বলে অভিযোগ বিজেপি বিধায়কের
নিউজহান্ট এডমিন
প্রধান সম্পাদক
দুপুর ২:০২
২০৮
১ মিনিট পড়ুন
শেয়ার:
ছবি: SBSTC তে ব্যাপক দুর্নীতি করেছে সুভাষ মন্ডল বলে অভিযোগ বিজেপি বিধায়কের (প্রতীকী ছবি)
দুর্গাপুর: এসবিএসটিসিতে দুর্নীতি। অভিযোগ তুলে সরব বিজেপি বিধায়ক। তৃণমূল আমলে বিজেপি করার অপরাধে অস্থায়ী কর্মীদের বসিয়ে দেওয়া হয়েছে স্থায়ী কর্মীদের আবার বহু দূরে বদলি করে দেওয়া হয়েছে। এমনকি সরকারি বাসেও দুর্নীতি হয়েছে। আর এইসবের নেপথ্যে ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ মন্ডল। বিভিন্ন রুটে বেছে বেছে বাস বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।
বিজ্ঞাপন
বুধবার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই সংস্থার ম্যানেজিং ডাইরেক্টরের আছে দুর্গাপুর থেকে আমলাজোড়া হয়ে কাঁকসার বাসের দাবি জানালেন এছাড়াও রাজ্যের বিভিন্ন তীর্থক্ষেত্রে সরাসরি বাস পৌঁছে যাবে এইরকম দাবি জানালেন। বিধায়ক বলেন,"এতদিন শুধু দুর্নীতি হয়েছে।
SBSTC তে ব্যাপক দুর্নীতি করেছে সুভাষ মন্ডল বলে অভিযোগ বিজেপি বিধায়কের
সংস্কার চেয়ারম্যান সুভাষ মন্ডল কাজ করেনি। যারা বিজেপি করত সেই সব কর্মীদের কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। এমনকি এমন অনেক কর্মী আছে যাদের বহু দূরে বদলি করে দেওয়া হয়েছে। তাদের ফিরিয়ে আনতে হবে এই দাবি করলাম। এমনকি অনেক কর্মী আছে যারা ইএসআইপিএফ ও সরকারি সুবিধা পাচ্ছে না। তাদের সমস্ত সুবিধা দিতে হবে। নতুন করে অনেকের চাকরি আটকে রয়েছে। আর চেয়ারম্যান সুভাষ মন্ডল শুধু চেয়ার ভোগ করেছেন আর টাকা লুট করেছেন। আমরা এর তদন্ত চাইছি।"