একুশে জুলাই থেকে ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার
নিউজহান্ট এডমিন
প্রধান সম্পাদক
দুপুর ১২:৩২
২২০
২ মিনিট পড়ুন
শেয়ার:
ছবি: একুশে জুলাই থেকে ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার (প্রতীকী ছবি)
নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর: ঝড় আসুক, বৃষ্টি নামুক, বাধা যতই থাকুক পিছু হাটবো না! ২১ জুলাই শহীদ মিনার থেকে ঘুরে দাঁড়ানোর বার্তা কংগ্রেসের রাজ্য সভাপতির। দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে প্রস্তুতি সভা থেকে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার কংগ্রেস কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন,২১ জুলাই ঘুরে দাঁড়াতে হবে। তিনি জানান, শহীদ মিনারে খোলা আকাশের নিচেই সভা হবে। প্রকৃতির প্রতিকূলতা বা অন্য কোনও বাধায় সভা বন্ধ হবে না। স্পষ্ট করে বলেন যতই ঝড়-বৃষ্টি বা বাধা আসুক, আমরা কেউ সভাস্থল ছেড়ে যাব না। পশ্চিম বর্ধমান জেলার সংগঠনের উদ্দেশে তিনি কড়া বার্তা দিয়ে বলেন,পশ্চিম বর্ধমান থেকে ৯ হাজার মানুষ চাই। একজনও যাতে কম না হয়, সেটা আপনারাই নিশ্চিত করুন। তিনি বলেন,"আমরা একটা কথাই বলছি দেশ ও রাজ্যকে বাঁচাতে হলে কংগ্রেস চাই। মানুষ আমাদের পাশে রয়েছে মানুষ আমাদের সাথে আসছে। আমাদের লড়াই জোরদার হচ্ছে। যে জায়গায় সবাই স্থল হওয়ার কথা সেখানে আমরা অনেক আগেই আবেদন করেছি আমাদের আবেদন মঞ্জুর হয়েছে। আরো বেশ কিছু রাস্তা রয়েছে যেই রাস্তা হয়ে মিছিল আসবে সেখানেও ১৬৩ ধারা যাতে শিথিল হয় সেই আবেদন করব। কারণ আমাদের সভা হবে কোন রাস্তা বন্ধ না করে। বিজেপির কাজের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক প্রতিবাদ চলছে।" এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী ও কংগ্রেস নেতৃত্ব। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো মানুষ কংগ্রেসে যোগ দেয়।