দুর্গাপুর, ১ জুলাই: রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায় মানষপুত্র দুর্গাপুর। ডাক্তার রায়ের জন্ম ও মৃত্যু দিবসে দুর্গাপুরে বহু অনুষ্ঠানের আয়োজন যখন তখন দুর্গাপুরের রাজপথে তৃণমূল নেত্রী দোলা সেনকে বিজেপি কর্মীদের কালো পতাকা দেখানো নিয়ে দুই পক্ষের কর্মীদের মধ্যে ধন্দুমার কাণ্ড বাঁধলো। দোলা সেনকে আসতে দেখেই বিজেপি কর্মীরা যখন কালো পতাকা নিয়ে,""দোলা সেন মুর্দাবাদ, তৃণমূল কংগ্রেস চোর চোর ""স্লোগান তুললেন তখন পাল্টা তৃণমূল নেতা তথা বিশিষ্ট আইনজীবী কল্লোল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতাদের দেখা গেল ""শুভেন্দু অধিকারী মুর্দাবাদ, মোদি চোর, বিজেপি ভোট চোর,গদি চোর"" এমন স্লোগান দিলেন।

বিজ্ঞাপন

স্লোগান আর পাল্টা স্লোগানে সরগরম হয়ে উঠল দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন শ্রীচৈতন্য এভিনিউ রাস্তা সংলগ্ন ডি-সেক্টর মার্কেট বলে পরিচিত গোটা এলাকা। 

দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন ডি-সেক্টর মার্কেট সংলগ্ন এলাকায় আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল কংগ্রেসের স্থায়ী শ্রমিক সংগঠন দুর্গাপুর স্টিল প্লান্ট মজদূর ইউনিয়নের নিজস্ব কার্যালয় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

এই অনুষ্ঠানে যোগ দিতে আসেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রাক্তন রাজ্য সভানেত্রী দোলা সেন। তিনি যে সময় রাস্তা দিয়ে আসছিলেন সেই সময় বিজেপির বেশ কয়েকজন নেতাকর্মী তাকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানোর পাশাপাশি ""দোলা সেন মুর্দাবাদ, তৃণমূল কংগ্রেস চোর চোর""স্লোগান দিতে দিতে তার গাড়ির পিছনে যখন দৌড়াতে থাকেন তখন পাল্টা সেই এলাকায় দাঁড়িয়ে থাকা তৃণমূল নেতারা বিজেপি কর্মীদেরকে লক্ষ্য করে, ""শুভেন্দু অধিকারী মুর্দাবাদ, বিজেপি ভোট চোর গদি চোর ""এমন স্লোগান দিতে থাকেন। দুই শিবিরের প্রকাশ্য রাস্তায় মুখোমুখি দাঁড়িয়ে স্লোগান একে অপরের বিরুদ্ধে স্লোগানে নিমেষে গোটা এলাকা যেন উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের নেতা তথা দুর্গাপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী কল্লোল ঘোষ বলেন, ""দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গের রূপকার ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস। যে দল বিধান চন্দ্র রায়ের মতো ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রীর অবদানকে অস্বীকার করে, যারা রাজনৈতিক পিতাদের অমর্যাদা করেন তারা দুর্গাপুর কে কি প্রতিনিধিত্ব করবেন?

তারা বলছেন এমন পবিত্র দিনে দোলা সেন কেন দুর্গাপুরে? তাহলে তো আমাদেরকেও প্রশ্ন তুলতে হয় দুর্নীতিগ্রস্ত নরেন্দ্র মোদি, জেল খাটা আসামি দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত সাহরা কি করে পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে পা রাখেন? আসলে মানুষ আজ এইমাত্র কয়েকদিনে বিজেপি সরকারের বিরুদ্ধে তিতিবিরক্ত। বর্তমান মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছেন। আসলে এই রাজ্যে বিজেপির আইন চলছে আজকের এই ঘটনা তাকেই প্রমাণ করে।""পাল্টা বিজেপি র এক নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক দিব্যেন্দু গায়েন বলেন, ""দুর্গাপুর কে গড়েছিলেন যিনি সেই ডাক্তার বিধান চন্দ্র রায়ের পবিত্র জন্মদিনে দোলা সেনের মতো তৃণমূল দুষ্কৃতী দুর্গাপুরে কেন? তাই আমরা বিজেপির পক্ষ থেকে তাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে তাড়িয়ে দিয়েছি।""তৃণমূলের অভিযোগ পুলিশ ঘটনার সময় পালিয়ে যায়। সবকিছু শেষ হলে আবার পুলিশ ঘটনাস্থলে আসে।