দুর্গাপুর, ১১ অগাস্ট : কলকাতা শহরের বাইরে পূর্ব ভারতে এই প্রথমবার এক ৭২ বছর বয়সী বৃদ্ধার অ্যাপেন্ডিক্স ক্যান্সারের চিকিৎসায় সফল হাইপেক (HIPEC) থেরাপি প্রয়োগ করা হলো।

হিটেড ইন্ট্রাপেরিটোনিয়াল কেমোথেরাপি (HIPEC) সরাসরি পেটের ভেতরে থাকা ক্যানসার কোষগুলোকে লক্ষ্য করে ওষুধ পৌঁছে দেয়। এই পদ্ধতিতে ওষুধ অনেক গভীর পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে টিউমার নিয়ন্ত্রণ করার ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পায়।

বিজ্ঞাপন

উক্ত বৃদ্ধা মহিলা তাঁর অ্যাপেন্ডিক্সের বিশাল টিউমারের ফলে অন্ত্রে ব্লকেজ (ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন) নিয়ে হাসপাতালে আসেন। প্রাথমিক একটি অস্ত্রোপচার এবং একাধিক কেমোথেরাপি সাইকেলের পর (ডঃ দেবাশিস চট্টোপাধ্যায়), দুর্গাপুরের 'দ্য মিশন হাসপাতাল'-এ ডঃ অর্ণব চক্রবর্তীর পরিচালনায় তাঁর সম্পূর্ণ সাইটোরিডাকশন (CC-0) এবং হাইপেক (HIPEC) থেরাপি সম্পন্ন করা হয়। কোনো রকমের জটিলতা ছাড়াই দ্রুত সুস্থতার পর মাত্র ৫ দিনের মাথায় তিনি হাসিমুখে বাড়ি ফিরে গেছেন।

দুর্গাপুরের দ্য মিশন হাসপাতালে এখন উপলব্ধ একটি পূর্ণাঙ্গ ও বিশ্বমানের অনকোলজি ইউনিট—যেখানে রয়েছে উন্নত রোবোটিক্স, হাইপেক (HIPEC), ফ্রোজেন সেকশন, ইমিউনোথেরাপি এবং পার্সোনালাইজড মেডিসিনের মতো সর্বাধুনিক ক্যানসার চিকিৎসা সুবিধা।