দুর্গাপুর, ২৫ অগাস্ট : ৫৪ তম শহীদ ষড়াণন মুখার্জি ও শহীদ সুনীল আচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ২০২৬ 

পরিচালনায় স্ফুলিঙ্গ সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা, সহযোগিতায় মিলনচক্র ক্লাব নাগার্জুন রোড। শহীদ বেদীতে রক্ত পতাকা উত্তোলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রক্ত পতাকা উত্তোলন করেন প্রাক্তন বিধায়ক কমরেড সন্তোষ দেব রায় এবং টুর্নামেন্ট কমিটির পতাকা উত্তোলন করেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা সুখময় বোস এছাড়া শহীদ বেদিতে মাল্যদান করেন শ্রী সন্তোষ দেবরায়, শ্রী সুখময় বোস, শ্রী প্রফুল্ল মন্ডল,দুর্গাপুর ইস্পাতের পার্টি ,ইউনিয়ন এবং গণসংগঠনের নেতৃত্ব। 

বিজ্ঞাপন

বিকাল ৩:৩০ মিনিটে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দুর্গাপুরের দুই খ্যাতনামা দল উখড়া পূজারী সংঘ ও পলাশডিহা আদিবাসী ফুটবল ক্লাব। মাঠে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন প্রাক্তন বিধায়ক শ্রী সন্তোষ দেবরায়, প্রাক্তন জাতীয় ফুটবল খেলোয়াড় শ্রী সুব্রত সিনহা এবং বার্নপুর ইসকো ইস্পাত কারখানার প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর শ্রী নিলোৎপল রায়।

 খেলায় পলাশডিহা আদিবাসী ক্লাব ১-০ গোলে উখড়া পূজারী সংঘ কে পরাস্ত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন পলাশডিহা আদিবাসী ক্লাবের ৬ নম্বর জার্সিধারী খেলোয়াড় সোমনাথ মান্ডি, তিনিই খেলার একমাত্র গোলটি করেন পলাশডিহা আদিবাসী ক্লাবের পক্ষে। খেলাটি পরিচালনা করেন দুর্গাপুর রেফারি এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রী রুপাই মূর্মু ,সন্দীপ ব্যানার্জি ,বিট্টু সরেন।