আসানসোল শিল্পাঞ্চলের স্বনামধন্য শিল্পী সুশান্ত রায় বরাবর মেসি ভক্ত। আসানসোলের মহিশিলায় তার ওয়াক্স মিউজিয়ামে তারই হাতে তৈরি বহু খেলোয়াড় এবং মনীষীদের মোমের মূর্তি স্থান পেয়েছে। কিন্তু মাস কয়েক আগে তিনি তৈরি করেছেন মেসির মূর্তি। ওয়ার্ল্ড কাপ ফুটবলে মেসির দল ফাইনালে ওঠায় তিনি আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ জয় সম্পর্কে আশাবাদী।

বিজ্ঞাপন

তাই আজকের দিনে তার হাতের তৈরি মোমের মূর্তি তার কাছে এক অন্য অনুভূতি। 

এদিন তিনি মেসির মূর্তিকে ফুল দিয়ে পূজা করেন। এবং তার পাশে আগে থেকে রেখে দেন ওয়ার্ল্ডকাপের রেপ্লিকা।