দুর্গাপুর, ১ জুলাই: সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার পাশাপাশি দুর্গাপুরের বেসরকারি লাইফ কেয়ার হাসপাতালের পক্ষ থেকে রাজ্যের প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা: বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসকে সামনে রেখে পালন করা হলো ডক্টরস ডে। এই বেসরকারি হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদেরকে সম্মানিত করা হলো হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। কেক কেটে, ফুলের স্তবক চিকিৎসকদের হাতে তুলে দিয়ে, গলায় উত্তরীয় পরিয়ে চিকিৎসকদের উদ্দেশ্যে জানান দিলেন, ""ঈশ্বরের পরে সাধারণ মানুষের কাছে তারাই প্রকৃত ঈশ্বর। কারণ তাদের হাতেই নির্ভর করে মানুষের জীবন মৃত্যু। "লাইফ কেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানালেন তাদের কাছে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত চ্যালেঞ্জিং।
অসুস্থ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদান করে সুস্থ জীবন উপহার দেওয়ায় চিকিৎসকদের জীবনের ব্রত হওয়া উচিত বলে জানিয়ে দিলেন এই হাসপাতালে চিকিৎসককুল।ডক্টরস ডে উপলক্ষে লাইফ কেয়ার হাসপাতালের ডাইরেক্টর চন্দনা পুরকায়স্থ এবং এই হাসপাতালের সি ই ও অন্তরা গাঙ্গুলী একযোগে জানালেন, ""অসুস্থ রোগীদের কাছে সহায় সম্বল চিকিৎসকরা। একজন চিকিৎসক চিকিৎসা পরিষেবা প্রদান করে অসুস্থ রোগীকে যখন সুস্থ জীবন ফিরিয়ে দেন সেটাই একজন চিকিৎসকের জীবনের সবচেয়ে বড় সার্থকতা, আনন্দ এবং গর্বের মুহূর্ত। আমরা তাই ডক্টরস ডে তে রাজ্য,দেশ তথা পৃথিবীর সমস্ত চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম।""