বীরভূমের রামপুরহাটের ৫ বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝু*লন্ত মৃ*তদে*হ উদ্ধার। বাড়ির মধ্যেই দলীয় কার্যালয় থেকে দে*হ উদ্ধার, ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ। মৃ*ত্যু*র কারণ খতিয়ে দেখা হচ্ছে।আশীষ বন্দোপাধ্যায় কি মানসিক অবসাদে ভুগছিলেন?কিন্তু কি কারনে??খোঁজ চালাচ্ছে পুলিশ।তবে দক্ষিপন্থী রাজনীতিতে আশীষ বন্দোপাধ্যায় একজন সভ্য,ভদ্র,শিক্ষিত রাজনৈতিক ব্যাক্তিত্ব হিসাবে সুপরিচিত।রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীষ বন্দোপাধ্যায়কে অত্যন্ত গুরুত্ব দিতেন।
বীরভূমের তৃনমূল কংগ্রেসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অশীষ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার মত একজন সভ্য, ভদ্র,মার্জিত এবং শিক্ষিত রাজনীতিবিদের জীবনের এহেন পরিণতি হল কেন? এম প্রশ্নেই চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলা জুড়ে।। এখন দেখার পুলিশি তদন্তে কি সত্য বেরিয়ে আসে।