দুর্গাপুরে ১১ হাজার ভোল্টের হাই-টেনশন লাইনে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ
দুর্গাপুরের ইস্পাত নগরীর এ-জোন এলাকায়, ক্ষুদিরাম মাঠ সংলগ্ন ১১ হাজার ভোল্টের হাই-টেনশন লাইনে কাজ করার সময় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম উত্তম ঘোষ(41 বছর) ইস্পাত পল্লীর বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ওই শ্রমিক হাই-টেনশন লাইনে সেফটি বেল্ট বেঁধে কাজ করছিলেন। সেই সময় নিচে দুজন পারমেন্ট শ্রমিক দাঁড়িয়ে ছিলেন আর একজন ড্রাইভার। পরে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিককে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে মৃত শ্রমিকের পরিবারের সদস্য এবং সহকর্মীরা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ saমিল এক ব্যক্তি তার নাম সুজয় চক্রবর্তী তিনি জানান আমাদের দাবি, মৃত শ্রমিকের পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি দিতে হবে এবং উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। দুর্গাপুরের ডিএসপি প্লান্টের ভারতীয় মজদুর সঙ্ঘের প্রতিনিধিরা এই ঘটনাকে নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলছে।উল্লেখ্য কয়েক মাস আগে দুর্গাপুরের বি-জোনে দুর্গাপুর ইস্পাত কারখানার দুজন ঠিকা কর্মী বৈদ্যুতিক খুঁটিতে চেপে কাজ করছিলেন। সেই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে সেই দুই কর্মী কাজ করছিল। কিন্তু হঠাৎই বিদ্যুৎ সংযোগ দিয়ে দেওয়া হলে ওই দুজন কর্মী ঝলসে যায়। বেশ কিছুদিন তারা দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। হ