দুর্গাপুর, ১২ অগাস্ট : বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল যে কবে তৃণমূল কংগ্রেসের জামানায় জামুড়িয়ার ""দাপুটে"" তৃণমূল নেতা প্রেম পাল সিং কবে গ্রেপ্তার হয় তাই নিয়ে।শেষমেশ অন্ডাল বিমান নগরী এলাকা থেকে গ্রেফতার প্রেমপাল সিং। পাঠকদের অনেকেই যদিও এই নামটির সাথে প্রেমপাল সিং এর আচরণের কারণেই বিশেষভাবে পরিচিত। কখনো গাড়িতে হুটার বাজিয়ে পরিবার নিয়ে বাজার করতে যাওয়া। কিম্বা গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘুরতে যাওয়া হোক, অনেকটা একসময়ের বিহার ও উত্তর প্রদেশের ক্ষমতায় থাকা বেশ কিছু "" দাপুটে""নেতাদের স্টাইলেই জীবনযাপন ছিল প্রেমপাল সিং এর।আর হবে নাই বা কেন? তার বাবা হরেরাম সিং এর হাতে ধরে রাজ্যে ২০১১ সালেরও অনেক পরে জামুড়িয়াতে পরিবর্তন আসে।তার উপর আবার আসানসোল ও দুর্গাপুর মহকুমার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অনুমোদিত কয়লা খনি শ্রমিক কংগ্রেস এই নামের সংগঠনের অন্যতম প্রধান মাথা ছিলেন হরে রাম সিং। বাবার এত প্রভাব এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে বারবার প্রেমপাল সিং এর বিরুদ্ধে। এই অভিযোগ সাধারণ মানুষ চিৎকার করে বলতে না পারলেও ভরা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রচারে এসে হরে রাম সিং কে প্রকাশ্যে তার ছেলেকে নিয়ে অভিযোগ করে যান। তবে মাঝেমধ্যেই প্রেম পাল সিং বেশ কিছু কৃতকর্মের কারণে সংবাদ মাধ্যমের নজরে পড়ে যান।গ্রেপ্তার হওয়া প্রেম পাল সিং কে আগামীকাল আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির নেতাদের কথায় ""জনরোষ"" কি আছড়ে পড়বে?

বিজ্ঞাপন