দুর্গাপুর: কারগিল বিজয় দিবস উপলক্ষে দেশপ্রেম ও শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে দুর্গাপুরে অনুষ্ঠিত হল এক বিশাল বাইক র‍্যালি। শনিবার সকালে দুর্গাপুরের সগড়ভাঙা এলাকা থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হয়। প্রায় ৫০০-রও বেশি বাইকচালক জাতীয় পতাকা হাতে নিয়ে এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

দেশাত্মবোধক স্লোগান, তিরঙ্গা পতাকার আবহ এবং উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সগড়ভাঙা থেকে শুরু হওয়া এই বাইক র‍্যালি দুর্গাপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষ হয় সিটি সেন্টারে।

 র‍্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, যুবক-যুবতী এবং সাধারণ মানুষ। সকলের একটাই বার্তা কারগিল যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং দেশের ঐক্য ও অখণ্ডতার বার্তা পৌঁছে দেওয়া।