দুর্গাপুর: সরকারি অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়া নিয়ে এমনিতেই সমালোচনা আলোচনার মুখে রাজ্যের পরিবর্তনের সরকার।ঠিক সেই প্রেক্ষাপটে এক অপ্রীতিকর ঘটনা ঘটলো কাঁকসা থানায় এলাকার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের বাবনাবেড়া এলাকায়। অন্নপূর্ণা যোজনার নথি জমা নেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এলাকারই এক বিজেপি কর্মীর বিরুদ্ধে।কিন্তু ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেল কাঁকসা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার না করার কারণে আজ বাবনাবেড়া গ্রামের বাসিন্দারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং কড়া শাস্তির দাবিতে অভিযোগকারিনিকে সঙ্গে নিয়ে কাঁকসা থানায় আসেন।
ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।অভিযোগ, চলতি মাসের ৫ তারিখে ওই যুবতী বাড়িতে একা থাকাকালীন তার বাড়িতে যায় এলাকার বিজেপি কর্মী বিশ্বনাথ বাউড়ি। সেই সময় বাড়িতে ওই যুবতীর মা ছিলেন না,সেই যুবতী একাই ছিলেন বলে ওই যুবতীর দাবি। অভিযোগ, অন্নপূর্ণা যোজনার নথি হিসাবে আধার কার্ড নেওয়ার কথা বলে বাড়িতে ঢোকার পর সুযোগ বুঝে তাঁর শরীরে অশালীনভাবে স্পর্শ করেন অভিযুক্ত।ঘটনার পর কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। শনিবার সেই ক্ষোভের আঁচ পৌঁছায় কাঁকসা থানাতেও। ওই যুবতীর অভিযোগ, “অন্নপূর্ণা যোজনার নথি জমা নেওয়ার নাম করে বাড়িতে ঢোকে। তারপর আমাকে একা পেয়ে আমার শরীরে অশালীনভাবে স্পর্শ করে। আমি ওর শাস্তি চাই।” অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। সে যদি বিজেপির কর্মী হয়ে থাকে, তাহলে তাকেও ছাড়া হবে না।”" বাবনাবেড়া গ্রামের বাসিন্দা রবিজিত রুইদাসের অভিযোগ, "" ঘটনার পর দুদিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। তাহলে কি পুলিশের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে কোন কারনে? ৫ তারিখে ঘটনার দিন সন্ধ্যায় যখন আমরা থানায় এসেছিলাম তখন পুলিশ জানিয়েছিল অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই বোনটি যখন পড়াশোনা করার পর বাড়িতে বিশ্রাম নিচ্ছিল তখন তার বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। আমরা চাই এই বোন সুবিচার পাক।"" তবে বিজেপি কর্মীর এহেন আচরণ চরম ক্ষিপ্ত এবং চাপা উত্তেজনা আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।যদিও বিজেপির পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ডিসি(পুর্ব) রসপ্রীত সিং নিউজহান্টের প্রতিনিধিকে ফোনে জানান,""আমরা এরকম একটা অভিযোগ পেয়েছি। অভিযুক্ত ছেলেটি ওই পাড়ারই বাসিন্দা। পুলিশ তদন্ত করছে। অভিযুক্তের বিরুদ্ধে আই নানক ব্যবস্থা গ্রহণ করা হবে। "" তবে বিজেপি কর্মীর এরকম আচরণে রাজ্যের শাসকদলের ওই এলাকার নেতাদের যে মুখ পড়ল তা আর বলার অপেক্ষা রাখে না ।