দুর্গাপুর: মেলায় ঘুরতে গেছিল কিশোরী। তাকে একা পেয়ে জঙ্গলের ভেতর নিয়ে গেল যুবকের দল। তারপরেই ঘটলো গণধর্ষণ! ফের হাড় হিম করা ঘটনা দুর্গাপুরে। গ্রেফতার ৪। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুর্গাপুর থানা এলাকার একটি জায়গাতে মেলা চলছিল। সেখানেই ঘুরতে গেছিল আদিবাসী কিশোরী। কিশোরীকে একা পেয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় চার যুবক বলে অভিযোগ। সেখানেই চারজন মিলে কিশোরীকে গণধর্ষণ করে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পরিবারের লোকজন দুর্গাপুর থানার পুলিশকে বিষয়টি জানায়। তারপরেই আদিবাসী কিশোরীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তের ভিত্তিতে অজয় সোরেন, লক্ষ্মণ রবীন বাস্কে ও বুধন টুডু ও রাজু মান্ডি নামের চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। চারজনই কিশোরীর প্রতিবেশী যুবক। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রীত সিং বলেন,"কিশোরীকে চার যুবক মিলে গণধর্ষণ করে এরকম অভিযোগ আমরা কিশোরীর পরিবারের তরফ থেকে পায়। অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। কিশোরী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই নিয়েও তদন্ত চলছে।"
দুর্গাপুরে জঙ্গলের মাঝে আদিবাসী কিশোরীকে গণধ**র্ষণের ঘটনায় গ্রেপ্তার চার যুবক...
নিউজহান্ট এডমিন
প্রধান সম্পাদক
সন্ধ্যা ৬:৫৮
২০৫
২ মিনিট পড়ুন
শেয়ার:
ছবি: দুর্গাপুরে জঙ্গলের মাঝে আদিবাসী কিশোরীকে গণধ**র্ষণের ঘটনায় গ্রেপ্তার চার যুবক... (প্রতীকী ছবি)