দুর্গাপুর:- পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। সেই উপলক্ষে সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার ভগৎ সিং স্টেডিয়ামে আয়োজিত হলো বিশেষ বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক পন্নাবলাম এস, মহকুমা শাসক মহাদ্যুতি অধিকারী, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার রসপ্রীত সিং, দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম-সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা।

অনুষ্ঠানে জেলাশাসক পন্নবলাম, এস জানান, রাজ্য সরকার অরণ্য সপ্তাহ উপলক্ষে ২ কোটি গাছ লাগানোর অঙ্গীকার করেছে। সেই লক্ষ্য পূরণে পশ্চিম বর্ধমান জেলায় ২ লক্ষ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি সকলের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, "প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান। শুধু গাছ লাগালেই হবে না, সেটির যথাযথ পরিচর্যা ও লালন-পালনের দায়িত্বও নিতে হবে।

বক্তারা পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়ে তুলতে সকলের সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।