দুর্গাপুর: দুর্গাপুরের কোকওভেন থানার সগড়ভাঙার চ্যাটার্জি পাড়ায় রবিবার এক মহিলার সন্দেহজনক বাড়ির ভেতরে ঢোকাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, ভিক্ষা করতে এসে সুযোগ বুঝে ওই মহিলা বাড়ির ভেতরে ঢুকে পড়েন। স্থানীয় বাসিন্দা সুমনা ব্যানার্জী জানান, তিনি কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে ছিলেন। সেই সময় এক মহিলা তাদের বাড়িতে ঢুকে পড়েন। বাড়িতে ফিরে তিনি দেখতে পান, নিচতলায় একটি বাচ্চা মেয়ে বসে রয়েছে। তাকে জিজ্ঞাসা করলে সে জানায়, তারা ভিক্ষা করতে এসেছে। এরপর বাড়ির ভেতরে খোঁজাখুঁজি করে দেখা যায়, ওই মহিলা দোতলায় উঠে গিয়েছেন। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পিছনে কোনও অসৎ উদ্দেশ্য থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বাড়িতে অনাগত অতিথিকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে
নিউজহান্ট এডমিন
প্রধান সম্পাদক
বিকাল ৩:১২
২৭৩
১ মিনিট পড়ুন
শেয়ার:
ছবি: বাড়িতে অনাগত অতিথিকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে (প্রতীকী ছবি)